1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা

শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

মাদকবিরোধী ফুটবল ম্যাচে ভ্যান ও রিকশাচালকদের ফুল দিয়ে বরণ… 

শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ‘মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি’ এই স্লোগান সামনে রেখে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা ও মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জের কাশিয়াবাড়ি স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ফুটবল ম্যাচ। খেলার পাশাপাশি অতিথি বরণেও ছিল ব্যতিক্রমী উদ্যোগ। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ভ্যানচালক, রিকশাচালকসহ শ্রমজীবী মানুষদের।

সাধারণত বিভিন্ন সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি কিংবা সমাজের পরিচিতজনদের অতিথি করা হয়। তবে প্রচলিত সেই ধারা থেকে বেরিয়ে শ্রমজীবী সাধারণ মানুষকে অতিথি করার উদ্যোগ নেন আয়োজনের উদ্যোক্তা শাহাদাত হোসেন সোহাগ।

অনুষ্ঠানে আসা শ্রমজীবী অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। তাঁদের জন্য আপেল, কমলা, আনারসসহ বিভিন্ন ফল ও নাশতারও ব্যবস্থা করা হয়। এমন উদ্যোগে উপস্থিত ব্যক্তিদের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়।

আয়োজক শাহাদাত হোসেন সোহাগ বলেন, অতিথি হওয়ার অধিকার সবারই আছে। যারা সারাদিন পরিশ্রম করে পরিবার চালান, তাঁদের সম্মান করাটাও আমাদের দায়িত্ব। আমি চেয়েছি, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন নিজেদের মূল্যবান ও সম্মানিত মনে করেন।

প্রশংসা এলাকাবাসীর

এলাকাবাসী হাফিজার রহমান বলেন, শাহাদাত ভাইয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমার দেখা এই প্রথম, যেখানে খেটে খাওয়া সাধারণ মানুষকে অতিথি হিসেবে বেছে নিয়ে ফুল দিয়ে বরণ করা হয়েছে। সমাজের সবার মধ্যে এমন মানবিক চিন্তাভাবনা থাকা উচিত।

স্থানীয় বাসিন্দা আনিসুল বলেন, শুধু বিত্তবান বা প্রভাবশালী ব্যক্তিরাই অতিথি হবেন এমন ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। যারা প্রতিদিন শ্রম দিয়ে পরিবার ও সমাজে অবদান রাখছেন, তাঁদের সম্মান করাও আমাদের দায়িত্ব। শাহাদাত ভাইয়ের এই উদ্যোগ অন্যদের জন্যও উদাহরণ হতে পারে।

খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাদাত হোসেন সোহাগের কর্মকাণ্ড শুধু খেলাধুলার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সড়কে কঙ্কর দিয়ে রাস্তা মেরামতে সহযোগিতা, রাস্তার পাশে ও খেলার মাঠে গাছ লাগানোসহ নানা সামাজিক কর্মকাণ্ডেও তাঁকে দেখা যায়।

তাঁদের ভাষ্য, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি, এলাকার সমস্যা তুলে ধরা, রাস্তাঘাটের উন্নয়নে সহযোগিতা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর মতো উদ্যোগগুলো ইতিবাচক ভূমিকা রাখছে।

স্থানীয়দের মতে, ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সম্মান দেওয়ার এমন উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )