1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে প্রবাসীর অর্থায়নে বালাগঞ্জের আনোয়ারপুরে ৫ হাজার ফুট সড়ক পাকাকরণ সম্পন্ন স্পেনে অতিরিক্ত কর্মঘণ্টা নিয়ে শ্রমিকদের ক্ষোভ, দূতাবাস ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি লন্ডনে আওয়ামী লীগ, সংখ্যালঘু ও বিরোধী মতের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন দিল্লিতে প্রবেশে বাধা, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান ‘বাংলাদেশের সংকটে শেখ হাসিনাই অপরিহার্য’, স্বদেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন! বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন হামে আরও ৫ শিশুর মৃত্যু, তিন মাসে মোট প্রাণহানি ৬৪৮ প্রেমিকাকে ‘ধ র্ষ ণে অভিযুক্ত’ শিবিরের কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার ক্রিকেটকে বিদায় জানালেন কিংবদন্তি কেন উইলিয়ামসন

পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দাবি ও তার নির্বাচনী হলফনামায় উল্লিখিত জন্মতারিখের মধ্যে যে বিস্তর ফারাক, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত ব্যাপক আলোচনা চলছে।

জাতীয় সংসদের একটি অধিবেশনে আজ বক্তব্য রাখতে গিয়ে এমপি আব্দুল মুনতাকিম দাবি করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের অসামান্য অবদান রয়েছে। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’

বক্তব্যটি সংসদে দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি বিলের আলোচনার প্রেক্ষাপটে, যেখানে জামায়াতে ইসলামীকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে আইনগতভাবে চিহ্নিত করার বিষয়টি আলোচনায় ছিল।

মুনতাকিমের বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই অনুসন্ধানী মহল তার নির্বাচনী হলফনামা খতিয়ে দেখতে শুরু করেন। সেখানে দেখা যায়, তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৮১ সালের ১০ জানুয়ারি। উইকিপিডিয়াতেও একই জন্মসাল নথিভুক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, ১৯৭১ সালে যদি তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তার জন্ম হলো কীভাবে?

তারা বলছেন, মনোনয়নপত্র দাখিলের তারিখে তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন, যা ১৯৮১ সালের জন্মতারিখের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু ১৯৭১-এ শহীদ হওয়া পিতার সন্তান হিসেবে ১৯৮১-তে জন্মানো — গাণিতিকভাবেই অসম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )