1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ওড়িশায় শক্তি হারিয়ে ঝড়ো হাওয়ায় পরিণত ঘূর্ণিঝড় ‘দানা’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৯ জন দেখেছেন

ভারতের ওড়িশায় তাণ্ডবের পর ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। এখন এটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ খবরে বলা হচ্ছে, ঝড়টির শেষের অংশ সম্পূর্ণভাবে স্থলভাগে ঢুকে পড়ে শুক্রবার সকাল সাড়ে ৭টায়। এরপরই গতি কমেছে ঘূর্ণিঝড় ডানার। প্রথমে তীব্র ঘূর্ণিঝড়ের আকারে থাকলেও গতিবেগ কমে দুপুরের মধ্যে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে শুরু করে।

ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টা ১২ মিনিটে ওড়িশার উপকূলে আঘাত হানা শুরু করে। রাজ্যটির ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান হয়ে স্থলভাগ তছনছ করে ঘূর্ণিঝড়টি। প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে তাণ্ডব চলায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ধামারার একাধিক এলাকায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে দিঘার মেরিন ড্রাইভ। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে ওড়িশার একাধিক জেলায়। অবশ্য ভালো খবর হচ্ছে, ইতিমধ্যেই যোগাযোগ স্বাভাবিক করেতে উপড়ে পড়া গাছ কাটার কাজ শুরু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় দানা র প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি পশ্চিমবঙ্গে। তাই সকাল ১০টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়। চালু করা হয় কলকাতা বিমানবন্দর, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও। এ ছাড়া অঞ্চলটিতে সড়ক যোগাযোগ অনেকটাই স্বাভাবিক। তবে আতঙ্কে অনেকেই শুক্রবার বাড়ির বাইরে বের না হওয়ায় সড়কে যাত্রী কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )