1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

পুতিন কিসে ভয় পান জানালেন জেলেনস্কি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৪ জন দেখেছেন

ভয়, এমন একটি জিনিস যা সবাই পেয়ে থাকেন। অসম সাহসী শিকারিরা হয়তো মৃত্যুকে ভয় পান না, তবে অন্ধকারে অশরীরি অস্তিত্বের ভয়ে হয়তো তার আত্মা শুকিয়ে যায়। তেমনি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভয় পান। সেই চাঞ্চল্যকর তথ্যই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয় পান।

জেলেনস্কি দাবি করেন, পুতিন তার জীবন এবং অন্যদের জীবন নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। গত ২৫ সেপ্টেম্বর দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। মূলত এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যেতে পারে সম্ভবত এমন পরিস্থিতির আওতা বৃদ্ধি করছেন তিনি।

তবে জেলেনস্কি মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেবেন। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট এ-ও বলেছেন, কেউ জানে না পুতিনের মাথায় আসলে কী আছে। তিনি যেকোনো সময় যেকোনো দেশের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। আবার না-ও করতে পারেন।

জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত নন যে পুতিন এই কাজ করবেন। এ সময় পুতিনকে অপূর্ণাঙ্গ মানুষ হিসেবেও কটাক্ষ করেন জেলেনস্কি। জানান, কোনো পূর্ণাঙ্গ ব্যক্তি এভাবে ইউক্রেনে আসতে পারেন না এবং পুতিন যা করেছেন তা করতে পারেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )