1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

কুষ্টিয়ায় কেজিতে ৪ টাকা বেড়েছে চালের দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

সরু চালের সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ায় গত এক সপ্তাহে কেজিতে ৪ টাকা বেড়েছে চালের দাম। ৬২ টাকা কেজির মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। অন্য সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে চালের বর্ধিত দাম নাভিশ্বাস তুলেছে ভোক্তাদের। ব্যবসায়ী ও চালকল মালিকরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ধানের দাম। সে কারণে বাড়াতে হচ্ছে চালের দাম। অন্যদিকে নিয়ন্ত্রণকারীরা বলছেন, অতিরিক্ত মুনাফা করে কেউ দাম বাড়াচ্ছে কিনা খতিয়ে দেখছেন তারা।

কুষ্টিয়ার খাজানগরে মিলগেটে গত এক সপ্তাহে চালের দাম বেড়েছে বস্তা (৫০ কেজি) প্রতি দেড়শ থেকে দুইশ টাকা। এ হিসেবে কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা।

কুষ্টিয়া পৌর বাজারের মা ট্রেডার্সের চাল বিক্রেতা রিপন বলেন, হঠাৎ করে চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন কিছু মিল মালিক। সেই সঙ্গে ভরা মৌসুমে দামও বাড়িয়েছেন। ৬২ টাকার মিনিকেট এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। কয়েকদিন আগেও ৫৬ টাকা দরে বিক্রি হওয়া কাজললতার দাম এখন ৬০ টাকা কেজি। এ ছাড়া ৫০ টাকা দরের আটাশ চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি। বেড়েছে মোটা চালের দামও।

বাজারে চাল কিনতে আসা শরিফুল বলেন, ব্যবসায়ী ও মিল মালিকরা সিন্ডিকেট করে মজুত রেখে দাম বাড়াচ্ছে। কিন্তু আমাদের আয় বাড়ছে না। এতে পড়তে হচ্ছে বিপাকে। আরেক ক্রেতা জহির বলেন, প্রশাসন চাইলেই দাম বাড়ানোর প্রচেষ্টা রুখে দেওয়া সম্ভব। এর আগেও প্রশাসন যখন তৎপর হয়েছে, তখনই দাম কমেছে কিংবা বৃদ্ধি বন্ধ হয়েছে।

ওই বাজারেই তদারকিতে ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান। তিনি বলেন, সকালেও আমাদের একটি টিম বাজার ঘুরে দেখেছে। দাম বেড়েছে অবশ্যই। আমরা মিলগুলোর ধান ক্রয় ও মাড়াইয়ের খরচের সঙ্গে বিক্রয় মূল্যের তুলনা করে দেখছি। কেউ অতিমুনাফা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )