1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বিভাগীয় সভা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১১৭ জন দেখেছেন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম আজম,বক্তব্য রাখেন রংপুরের প্রবীণ শিক্ষক সংগঠক সাহেবুল ইসলাম মজনু, নীলফামারী জেলার সংগঠক মাও: নুর হোসেন, লালমনিরহাট জেলার সংগঠক মাও: রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, রংপুরের মাও: সাইফুল ইসলাম, তারাগঞ্জের মাও: আব্দুস সালাম, নীলফামারী জেলার মাও: কাজী জাহাঙ্গীর আলম, মাও: হাফিজুর রহমান, মাও: আব্দুস সালাম,  লালমনিরহাট জেলার ফারুক হোসেন, আবুল কাশেমসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষকবৃন্দ। সভায় আগামী ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়। সভায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জীবন-মান উন্নয়নের জন্য নীতিমালা বাস্তবায়নসহ জাতীয়করণের দাবি জানানো হয়। এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পীরসাহেব সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )