1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবে জাপা; জি এম কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৩৫ জন দেখেছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবো আমরা। তিনি বলেন, আমরা যেহেতু নির্বাচনে অংশ গ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হবো না আমরা।সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সেনপাড়ার বাসায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন,এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে, আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে।

বৈঠকের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগের জাপার হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগতেছিলেন তাই সবার সঙ্গে বসে সমস্যা গুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম । এই তথ্য গুলো পরবর্তীতে ফলোআপে কাজে লাগবে আমাদের।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসেডিয়াম সদস্য এস এম ইয়াসির,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )