প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-এর গান গেয়ে দেশ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চিত্রনায়িকা জারা অন্তরা। তার এই গানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন চিত্র উঠে আসে।
গানের কথাগুলো হলো- ‘বঙ্গবন্ধু কন্যা তুমি বাংলাদেশের প্রাণ, বীর বাঙ্গালির শেখ হাসিনা তুমি মহান
উন্নয়নের জয় জোয়ারে তোমার নেইকো জুড়ি,
পদ্মা সেতু, মেট্রোরেল তোমার বাহাদুরি,
চারিদিকে তাইতো মাগো তোমার জয়গান
আসছে নতুন ইলেকশনে বিজয়ের স্লোগান
মাঝি হয়ে নৌকার পাল যাচ্ছো ছাড়িয়ে,
টানেল দিয়েছো, দিয়েছো তুমি এক্সপ্রেস হাইওয়ে,
দেশবাসী সবার মুখে উন্নয়নের গান,
আসছে নতুন ইলেকশনে বিজয়ের স্লোগান