1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

জানুয়ারিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

চলতি মাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তারপরও বছরের শীতলতম মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার চলতি জানুয়ারির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, শৈত্যপ্রবাহ সত্ত্বেও জানুয়ারির গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। গত ডিসেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ডিসেম্বরে দেশের গড় স্বাভাবিক তাপমাত্রা থাকে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার ডিসেম্বরে তাপমাত্রা তার চেয়ে বেশি ছিল। জানুয়ারিতে দেশে স্বাভাবিক তাপমাত্রা থাকে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ২০২৩ সালটি ছিল উষ্ণ বছর। বিশ্বের বিভিন্ন দেশে ছিল উষ্ণ আবহাওয়া। কোথাও কোথাও রেকর্ড গরম পড়েছে। এল নিনো (জলবায়ুর একটি বিশেষ ধরন) একটি নতুন ধরন নিয়েছে। এর প্রভাবেই আবহাওয়ার এ অবস্থা।

আবওয়াবিদরা বলছেন, জানুয়ারি দেশের শীতলতম মাস। ফলে স্বাভাবিকভাবেই এ মাসে শৈত্যপ্রবাহ হবে। এল নিনোর প্রভাবে এবার তীব্র শৈত্যপ্রবাহের সংখ্যা কম হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )