1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

আচরণবিধি ভাঙায় ২৯৬টি শোকজ তদন্ত কমিটির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি না মানায় মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ বিভিন্ন দলের ২৯৬ জন প্রার্থীতে শোকজ-তলব করেছেন নির্বাচনী তদন্ত কমিটির বিচারকরা।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ৩০০ আসনের প্রতিটির জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কমিশন। এসব কমিটিই এ পর্যন্ত ২৯৬টি শোকজ-তলব করেছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি শোকজ করা হয়েছে ঢাকা অঞ্চলে ৮৬টি। এছাড়া রংপুর অঞ্চলে ১৬টি, কুমিল্লা অঞ্চলে ৪১টি, ফরিদপুরে ১৭টি, চট্টগ্রামে ২০টি, সিলেটে ১৪টি, বরিশালে ২২টি, খুলনায় ১৭টি, রাজশাহীতে ৩৪টি ও ময়মনসিংহে ৩২টি শোকজ-তলব করা হয়েছে।

এছাড়া তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কুমিল্লা-৬ আসনের এমপি ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা এবং বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা্র করেছে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )