1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

মঙ্গলবার রংপুরে আসছেন প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর)  রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তারাগঞ্জ ও পীরগঞ্জের দুটি নির্বাচনীয় সভায় বক্তব্য রাখবেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের  আহবায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল।
তিনি জানান, প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরের আসছেন এটি নিশ্চিত করেছেন দলীয় ফোরাম থেকে। তিনি তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে সকাল ১০টায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক এর নির্বাচনী জনসভা বক্তব্য রাখবেন। এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এর আগে তিনি জয় সদনে অবস্থান করবেন এবং দুপুরে খাবার খাবেন সেখানে।
রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল জানান, রংপুর জেলা আওয়ামীলীগ সবসময় প্রস্তুত। আমরা এরমধ্যে আলোচনা করে সকল ধরণের প্রস্তুতি সময়ের আগেই সম্পুন্ন করবো। আশা করছি বিপুল পরিমাণ লোক সমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )