1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় ৪ জোড়া স্পেশাল ট্রেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

সিলেটে জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণের মাজার জিয়ারত করে এ মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এ জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বুধবার সিলেটের বিভিন্ন রুটে চারটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশে রেলওয়ে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (আর) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে ২ জোড়া, মনতলা-সিলেট-মনতলা এবং সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটে এক জোড়া করে মোট ৪ জোড়া স্পেশাল ট্রেন যাওয়া-আসা করবে।

জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিশেষ ট্রেন সার্ভিসের অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রী চাহিদা বিবেচনায় রেলওয়ে সক্ষমতা অনুযায়ী বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা করে। যেকেউ চাইলে ভ্রমণের জন্য (বাণিজ্যিক কার্যক্রম ব্যতীত) আবেদন করলে বিশেষ ট্রেন সার্ভিস দেওয়া হয়। সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটে বিশেষ ৪ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের তথ্যমতে, স্পেশাল-১ ট্রেনটি শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে যাওয়া আসা করবে। ১১৯ কিলোমিটার দূরত্বের এ রুটে ১০টি কোচ দিয়ে বিশেষ ট্রেন উভয়পথে যাত্রী পরিবহন করবে। এ রুটে সুলভ (২য় শ্রেণী) শ্রেণীতে জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও শোভন ভাড়া ১১৫ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও পার্সেল ভাড়া রাখা হয়েছে প্রতি কেজি ১ টাকা ৩৭ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ৫৬ হাজার ১২০ টাকা, ১০ শতাংশ নন স্টপ চার্জ ৫ হাজার ৬১২ টাকা ধরে স্পেশাল-১ ট্রেনের দুই ট্রিপে মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৬৪ টাকা।

স্পেশাল-২ ট্রেনটি একই রুটে (শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ) সমাবেশের যাত্রী পরিবহন করবে। ১০ কোচের ট্রেনটিতে সুলভ (২য় শ্রেণী), শোভন, শোভন চেয়ার ছাড়াও প্রথম শ্রেণীর কোচ সংযোজন করা হয়েছে। রেকপ্রতি ৪৭ হাজার ১৪১ টাকা ও ১০ শতাংশ নন স্টপ চার্জ ২ হাজার ৮৭৪ টাকা ধরে দুই ট্রিপে মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩০ টাকা।

স্পেশাল-৩ রুটে মনতলা-সিলেট-মনতলা রুটের ১৫০ কিলোমিটার দূরত্বে ১০টি কোচ সম্বলিত এক জোড়া ট্রেন চলাচল করবে। এই রুটে সুলভ (২য় শ্রেণী) ৮৫ টাকা, শোভন ১৪০ টাকা, শোভন চেয়ার ১৬৫ টাকা এবং প্রথম শ্রেণীতে (১৫ শতাংশ ভ্যাটসহ) ২৫৩ টাকা জনপ্রতি ভাড়া ধরা হয়েছে। পার্সেল প্রতি কেজি ভাড়া ধরা হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ভাড়া ৬৪ হাজার ৯০৬ টাকা ও ১০ শতাংশ নন স্টপ চার্জ ৪ হাজার ৮৩৪ টাকা ধরে দুই ট্রিপে ট্রেনের মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা।

অপরদিকে সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটের স্পেশাল-৪ ট্রেনটি ২৯ কিলোমিটার দূরত্বের পথে যাত্রী পরিবহন করবে। ১০টি কোচ সম্বলিত এক জোড়া ট্রেনের সুলভ (২য় শ্রেণীর) ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ৩৫ টাকা এবং পার্সেল কেজি প্রতি ৯০ পয়সা। উভয় পথে (আপ ও ডাউন) স্পেশাল-৪ ট্রেনের মোট ভাড়া ধরা হয়েছে ৪১ হাজার ১৬০ টাকা। সব মিলিয়ে সিলেটে প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে রেলের পরিচালিত ৪ জোড়া ট্রেনে ভাড়া আদায় হবে ৪ লাখ ৪ হাজার ১৩৪ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )