1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে : ইসি আহসান হাবিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুষ্ঠু ভোট উপহার দেওয়া হবে। এই নির্বাচন ভবিষ্যৎ প্রজন্ম ও ভবিষ্যতের সব নির্বাচনের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ইসি আহসান হাবিব খান।

আহসান হাবিব খান বলেন, আমাদের মতো সরকার ও সরকারের প্রধানেরও সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছা আছে।

তিনি আরও বলেন, নতুন আইন করা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা কেউ ভাঙচুর করলে দুই থেকে সাত বছরের জেল হবে। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। যখন ভোট গণনা হবে, সেটাও ভিডিও করতে পারবেন সাংবাদিকরা।

মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ সহ র‌্যাব, পুলিশ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন।

এছাড়া প্রার্থীদের মধ্যে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মো. নাজমুল হক সাগর, স্বতন্ত্র প্রার্থী মো. মকবুল হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলাইমান হক জোয়াদ্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর টগর, স্বতন্ত্র প্রার্থী হাসেম আলীসহ মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার চারটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )