1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রার্থীরা আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রংপুরে সিইসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন
প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে রংপুরের সার্কিট হাউসে নির্বাচনে অংশ নেওয়া রংপুর জেলার ৩৬ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট করে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বা ইনডিপেন্ডেন্ট (স্বতন্ত্র) প্রার্থী যারা আছেন, তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের প্রতি যদি পারস্পরিক আস্থা সংরক্ষণ না করেন, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরুহ হয়ে পড়বে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের এই বার্তাটা দেয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা আমাদের কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন এবং তারাও আশাবাদী যে এবারে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সকাল ১০টায় মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই মতবিনিময় সভায়  নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )