1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

এটাকে পাতানো নির্বাচন বলার কোনো সুযোগ নেই: ইসি আলমগীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এটা পাতানো নির্বাচন নয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যেসব দল নির্বাচনে আসেনি, সেটা তাদের একটা কৌশল হতে পারে। আর নির্বাচনে আসন ভাগাভাগিটাও ওনাদের একটা কৌশল।

সোমবার বিকালে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে নানা কৌশল থাকে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেক দেশে প্রতিটা নির্বাচনে এবং আমাদের দেশেও যত নির্বাচন হয়, প্রতিটাতেই রাজনৈতিক কৌশল নেওয়া হয় এবং এগুলো বৈধ কৌশল। সুতরাং এটাকে পাতানো নির্বাচন বলার কোনো সুযোগ নেই।

এবারের নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে প্রচুর ভোটার উপস্থিত হবেন এবং ভোট দিবেন বলে প্রত্যাশা তার। নির্বাচনে দেশীয় বা আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই। আমাদের বিবেকের চাপ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )