1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

বর্তমানে ডলারের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে : বাণিজ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ডলারের দামের কারণে চিনির দাম বেড়েছে-কমেছে। আমরা ভারত থেকেও চিনি আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির উপর দামের প্রভাব পড়েছে। বর্তমানে ডলারের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। চিনির সবটুকু আমাদের আমদানি করতে হয়। আমি মনে করি চিনির দাম আর বাড়বে না।

সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, রোজায় যেন চিনির দাম না বাড়ে সেজন্য আমরা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছি। টিসিবি’র মাধ্যমে চিনি দেওয়ার জন্য যথেষ্ট বুকিং দেওয়া হয়েছে। আরও বুকিং চলছে।

ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছে না আমদানিকারক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় আমদানিকারকদের খাদ্যপণ্য আমদানির ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তালহা বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )