1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রতীক পেয়ে প্রচারণায় রংপুরের প্রার্থীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য প্রার্থীদের দলীয় প্রতীক দেয়া হয়েছে।

রংপুরের ৬টি সংসদীয় আসনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৯ জন। রংপুর-১ গঙ্গাচড়ায় ৯ জন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৩ জন, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ৬ জন, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৩ প্রাথী রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৮ জন ,রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থীরা যেসব প্রতীক পেয়েছেন তা হল রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবলু কেটলি, মসিউর রহমান রাঙ্গা ট্রাক, মোশাররফ হোসেন মোড়া,শাহিনুর আলম ঈগল পাখি। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু পেয়েছেন ট্রাক প্রতীক। রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ঈগল মার্কা। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ট্রাক মার্কা। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী পেয়েছেন কাঁচি মার্কা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )