রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় মধুরামপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ক্লাব চত্বরে প্রায় ১৮০ জন দুস্থ ও অসহায় শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন বুদারু। স্থানীয় সমাজসেবক নকিবুল ইসলাম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাফিজ সরকার, আশরাফুল আলম লাবু, রাসেল আসাদ, মাওলানা আজিজুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।