রংপুরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের দশজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
এরমধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম রাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মঞ্জুম আলী।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার লিলি ও জাকের পার্টির আশরাফ উজ জামান, রংপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডল এবং জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাকের পার্টির শামীম মিয়া এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাকের পার্টির বেদারুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মনোনয়ন প্রত্যাহার শেষে রংপুরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ অন্য দলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।