1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় রেললাইনের একটি অংশ কেটে রাখার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস।

তিনি জানান, ঢাকা রেলওয়ে থানায় বিডব্লিউ কর্মকর্তা আশরাফ বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, রেলে নাশকতা একটি বড় ঘটনা, তাই মামলা দায়েরের বিষয়ে সতর্কতার সঙ্গে এজাহার করতে হয়েছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। কারণ, রেললাইনের একটি অংশ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা করতে তা কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )