1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

চাঁপাইনবাবগঞ্জে আদালত চত্বরের টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে টেনিস কোর্টে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পার্শ্ববর্তী নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে টেনিস কোর্টে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই জেলা ও দায়রা জজ আদিব আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খাঁন, পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।’

স্থানীয় ব্যবসায়ী আলম জানান, এই মাঠে ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন রাত ৮টার পরে খেলতে আসেন এবং ২/৩ ঘণ্টা খেলেন। কিন্তু ঘটনার পর আজ এখানে কেউ খেলতে আসেননি।
অপর মুরগি ব্যবসায়ী সোহেল রানা জানান, টেনিস কমপ্লেক্সটি তাদের মুরগি পট্টির পাশে হওয়ায় তারা আতঙ্কে রয়েছেন।

এর আগে গত সপ্তাহে জেলা নির্বাচন অফিস এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাশে টেনিস কোর্টে একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )