1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রংপুরে সর্বোচ্চ করদাতা হলেন দুই ভাই তৌহিদ ও তানবীর!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন
রংপুর কর অঞ্চলের টানা ৬ষ্ঠ বারের মতো সর্বোচ্চ করদাতা হয়েছেন সুমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রয়ালিটি মেগা মলের চেয়ারম্যান মোঃ তৌহিদ হোসেন। একই সঙ্গে দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ করদাতা হয়েছেন সুমি গ্রুপের চেয়ারম্যান ও রয়্যালটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো তানবীর হোসেন আশরাফি।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর চিকলী ওয়টার পার্কে এক জমকালো অনুষ্ঠানে এ দুই সহোদরসহ ২ জনকে ২ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য  জি এম আবুল কালাম কায়কোবাদ এ সম্মাননা স্মারক তুলে দেন।
২০১৮ সাল থেকে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান অর্জন করা তৌহিদ হোসেন এবার ষষ্ঠ বারের মতো রংপুর জেলা সর্বোচ্চ সেরা করদাতা ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। অন্যদিকে তানবীর হোসেন আশরাফি এবার দ্বিতীয় বারের মতো তরুণ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনীত হন।
মো: তৌহিদ হোসেন বলেন, আমি পরপর ষষ্ঠবারের মতো সেরা করদাতা হয়ে আসছি।  আজ আমাকে খুব আনন্দ লাগছে পরপর টানা ৬ষ্ঠ বারের মত সেরা করদাতার  সম্মাননা গ্রহণ করায়। সকলের  দোয়ায় আজ আমি এত দূর আসতে পেরেছি।সকলে আমার জন্য দোয়া করবেন।
তানবীর হোসেন আশরাফি ও তৌহিদ হোসেন  সম্পর্কে আপন সহোদর। তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এর পাশাপাশি সমাজের নিবেদিত প্রাণ হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )