1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী মার্চে;নিবন্ধনের আহ্বান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

রংপুরের ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের ৮ ও ৯ মার্চ দুই দিন ব্যাপি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রচার উপকমিটির পক্ষে  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে প্রতিষ্ঠানটির ২০১৫ সালের পূর্বের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ১২শ টাকা এবং ২০১৫ সালসহ বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৬শ টাকা।অতিথিদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অতিথিরা শুধুমাত্র দুই দিনের দুপুরের খাবার পাবেন অন্যান্য সামগ্রী পাবেন না।

সেই সঙ্গে প্রতিষ্ঠান থেকে প্রদত্ত নিবন্ধন কপি অথবা অনলাইন নিবন্ধন কপি দিয়ে ৮ মার্চ ২০২৪ সকাল ৮ টা থেকে সকাল ৯ টার মধ্যে খাবার টোকেন ও অন্যান্য সামগ্রী গ্রহন করতে হবে। যারা অনলাইনে নিবন্ধন করবেন তাদের অবশ্যই অনলাইন নিবন্ধন কপির প্রিন্ট কপি সাথে নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে।

নিবন্ধন করতে সরাসরি প্রতিষ্ঠানে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা।এছাড়াও প্রতিষ্ঠানটি৷ ওয়েবসাইটে (www.ccsc. edu.bd) গিয়ে অনলাইনেও নিবন্ধন করা যাবে।তবে ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে নিবন্ধন সম্পূর্ণ করতে হবেও বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )