1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শেখ হাসিনার পদত্যাগ না করিয়ে রাজপথ ছাড়বো না: জয়নুল আবেদীন ফারুক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

শেখ হাসিনার পদত্যাগ না করিয়ে রাজপথ ছাড়বো না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ করাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

তিনি বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারিপুরে বিএনপির তিন জেলার প্রস্তুতি সভায় এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, যতই ভিসানীতি না মানেন না কেন, দুই দিন আগে আর পরে ঠিকই টের পাবেন। তাই সময় থাকতে অনুরোধ করছি, দ্রুত পদত্যাগ করেন। আর আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আর আমাদের লাঠি দিয়ে পিটাতে পুলিশকে বাধ্য করবে না। অনেক পুলিশরা বাধ্য হয়ে আমাদের আঘাত করে। সবাই খারাপ না। ডিবির হারুন তো আমার এক পা ভেঙে দিয়েছে। আর এক পা এখনো সোজা আছে। এরপরেও মরার আগ পর্যন্ত আন্দোলন করে যাব।

এ সময় এক দফা আদায়ের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চকে সামনে রেখে মাদারিপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের উদ্ধুদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সভায় সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন ফারুক। এ সময় তিন জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )