1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না শেখ হাসিনাকে: তথ্য উপদেষ্টা বাংলাদেশে শাওমির পাঁচ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস, দাম শুরু ১,৮৯৯ টাকা সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনা, অরুণাচলে মোতায়েন ৩৪ কোম্পানি নিরাপত্তা বাহিনী এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর, পেছাল নির্ধারিত তারিখ ঢাকাসহ বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয় ও ট্রাইব্যুনালের কার্যক্রমে বিঘ্ন ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট অসুস্থ বাবার খোঁজ নেন না আলোচিত বক্তা তাশরীফ, ভরণপোষণ না দেওয়ার অভিযোগ গ্যাসসংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা, দুই দিনেই থামল উৎপাদন সাজেকে অবরোধ অব্যাহত, পাঁচ দাবির চারটিতে সমঝোতা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

দেশের ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক স্বাক্ষরিত দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )