1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

কানাডায় বর্ণিল আয়োজনে ‘বাংলাদেশ ফেস্টিবেল আলবার্টা’ সম্পন্ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফেস্টিবেল আলবার্টা ২০২৩। তুষার আবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা দুই দিনব্যাপী আনন্দ উৎসবে মেতেছিল অন্যরকম এক মিলনমেলায়।

বাংলার সবুুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যেও হাসি তেমন দেখা না মিললেও বৈশাখের রঙ, ভালোবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালোবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের জয়গানে। শিশু-কিশোর আর নারীপুুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ ছিল জেনেসিস সেন্টার।

নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। মেলায় ছিল রং বেরং এর বাহারী শাড়ী, বাংলার ঐতিহ্যময় পিঠা পুলি খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের বিভিন্ন স্টল।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কানাডার ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান, আলবার্টা সরকারের আইন মন্ত্রী মিকি এমেরি, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর আহমেদ ওয়াকার রাজা এবং অনুষ্ঠানের অন্যান্য স্পন্সর।

দূরপ্রবাসে বাঙালি জীবনে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমন করে বারবার এই মহামিলনে জেগে উঠুক নতুনপ্রজন্ম। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে লাল সবুজ আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়ে উঠুক আরো সুন্দর, আরো উন্নত–এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )