1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

ফ্লোরিডার বর্ণবাদী বন্দুকধারীর গুলি, ৩ কৃষ্ণাঙ্গ নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ হামলাকারী নিজেও মারা গেছেন।

তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ-পূর্বে অবস্থিত এই অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় তিনজন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে এবং তারপর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে শহরের শেরিফ জানিয়েছেন।

বিবিসি বলেছে, হামলাকারী ওই ব্যক্তিকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার বয়স ২০ বছরের বেশি। হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করেন এবং গুলিবর্ষণ শুরু করেন। যার ফলে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়।

জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেছেন, বন্দুকধারীর হাতে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল।

এছাড়া এই হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শেরিফ বলেন, হামলার সময় বন্দুকধারীর কাছে হালকা ওজনের আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল। তিনি একাই এই হামলা চালান এবং পরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন বলেও জানিয়েছেন শেরিফ ওয়াটার্স। ই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )