1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান

মঠবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ সভা ও দোয়া মিলাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া ইমাম সমিতির আয়োজনে শনিবার (২৬ আগস্ট) সকালে জমিয়াতুল মোদারেসিন কার্যলয় এ কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা আ.লীগ সভাপতি মো. রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আলমগীর, পৌর আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. কামরুল আকন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. আবুল কালম আজাদ, ছাত্রলীগ সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ইমাম সমিতির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি তাজ উদ্দীন আহমেদ বলেন, পাকিস্তানী এজেন্টরা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছে, একই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্য এবং তাঁর বহু আত্মীয়-স্বজনদের নির্মম ভাবে হত্যা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনাকের বহুবার হত্যা করা চেষ্টা করেছে। আল্লাহর রহমাতে ও আপনাদের দোয়ায় শেখ হাসিনা বেঁচে রয়েছেন এবং ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )