1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

ইউক্রেনের ৭৩ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

স্বাধীনতা দিবস উদযাপনের পর রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ৭৩টি ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে রাশিয়া।

শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ২৪ ঘণ্টায় ৭৩টি ড্রোন, পাঁচটি হিমার্স ক্ষেপণাস্ত্র, দু’টি এসইউ-২৫ যুদ্ধবিমান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ হারিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং একটি এস-২০০ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেন, রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত একটি বন্দর অবকাঠামোয় হামলা চালিয়েছে।

তিনি বলেন, ঝাপোরিজিয়া ফ্রন্টলাইনে, আমেরিকায় তৈরি দুটি ইউএস ব্র্যাডলি পদাতিক ফাইটিং যান, দুটি স্ট্রাইকার সাঁজোয়া বাহন, চারটি গাড়ি, তিনটি এম৭৭৭ আর্টিলারি সিস্টেম এবং দুটি ব্রিটিশ এফএইচ-৭০ হাউইটজারকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

কোনাশেঙ্কভ বলেন, এছাড়া দোনেস্ক অঞ্চলে একটি ট্যাংক, দুটি সাঁজোয়া কর্মী বাহক, দুটি অন্য যান, দুটি ডি-২০ হাউইটজার এবং একটি পোলিশ স্বচালিত ক্র্যাব বন্দুক ধ্বংস করা হয়েছে। খেরসনেও রাশিয়ার হামলায় ইউক্রেনের তিনটি সাঁজোয়া যান ও একটি ইউএস এম৭৭৭ সিস্টেম ধ্বংস হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের এক ডজনেরও বেশি আক্রমণ প্রতিহত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

ইউক্রেন গত জুনের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এই হামলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইউক্রেন তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা স্বীকার করেছেন যে, রুশ বিরোধী পাল্টা হামলা অনেক কঠিন কাজ।

সূত্র: টেলিগ্রাফ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )