1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

আইফেল টাওয়ারের ‘নিষিদ্ধ’ জায়গায় সারা রাত কাটিয়ে দিলেন দুই নেশাগ্রস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় দুই পর্যটককে পাওয়া গেছে। আইফেল টাওয়ার কর্তৃপক্ষ বলছে, জায়গাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ হলেও ওই দুই মার্কিন পর্যটক নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন।

স্থানীয় সময় সোমবার ভোরে আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের নজরে আসেন এই দুই ব্যক্তি। পরে একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় তাদের নামানো হয়। আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তারা সেখানে ওঠে পড়েন বলে জানিয়েছে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওই দু’জনকে জিজ্ঞাসাবাদে জন্য প্যারিসের সেভেনথ ডিসট্রিক থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ করার বিষয়টি প্রক্রিয়াধীন। প্যারিসের প্রসিকিউটররা জানান, তারা মাতাল হওয়ার কারণে সেখানে আটকে গেছে বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, আইফেল টাওয়ার চত্বরে সব সময়ই পর্যটকদের ভিড় লেগে থাকে। ওই এলাকায় থাকেন নিরাপত্তারক্ষীরাও। তাসত্ত্বেও সকলের নজর এড়িয়ে কী ভাবে ওই দু’জন টাওয়ারের উপরে উঠলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্র : বিবিসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )