1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

যেখানে ধর্ষণে অভিযুক্তদের জন্য বন্ধ হল সরকারি চাকরির দরজা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ধর্ষণে অভিযুক্তদের জন্য সরকারি চাকরি দরজা বন্ধ করার ঘোষণা দিলেন ভারতের ছত্তীসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বঘেল।

মঙ্গলবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

এ সময় মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বলেন, “ছত্তীসগড়ে নারীসুরক্ষা নিশ্চিত করাই তার সরকারের অন্যতম লক্ষ্য।”

সে লক্ষ্যপূরণে শিশু এবং নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে নিজের ভাষণে বঘেল বলেন, “শিশু এবং নারীদের বিরুদ্ধে ধর্ষণ-সহ যৌন হেনস্থার মতো নানা অপরাধে অভিযুক্তদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ করা হবে।”

চলতি বছরের শেষে কংগ্রেসশাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বঘেল।

তিনি বলেন, “রাজ্যে নারীদের সুরক্ষা নিশ্চিত করা, তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করাকেই অগ্রাধিকার দিচ্ছে আমাদের সরকার। শিশুকন্যা এবং নারীদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা এবং অন্যান্য অপরাধে অভিযুক্তদের উপর সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

দেশজুড়ে নারী নির্যাতনের পরিসংখ্যানের বিচারে গত কয়েক বছরে কিছুটা হলেও আশার আলো দেখেছে ছত্তীসগড়। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ র (এনসিআরবি) সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে নারী নির্যাতনের ঘটনায় দেশের মধ্যে এই রাজ্য পঞ্চম স্থানে ছিল। তবে ২০২১ সালে সেই নিরিখে ছত্তীসগড় ১১তম স্থানে নেমে যায়।

সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন বঘেল। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত প্রান্তে সরকারি স্কুলের একাদশ-দ্বাদশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অনলাইনে বিনামূল্যে কোচিংয়ের বন্দোবস্ত করা হবে। সূত্র: এনডিটিভি। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )