1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত রনি

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

 

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি –

গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই । গত শনিবার সকালে বিপদসীমার ৫ সেঃমিঃ নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পানি প্রবাহ কিছুটা কমে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে ডিমলা উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। তিস্তার চরাঞ্চচলের বসতবাড়িতেও পানি প্রবেশর উপক্রম। চর এলাকার ফসল পানির নিচে বন্দী হয়ে পড়েছে। অববাহিকায় পানির উচ্চতা বেড়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানিয়েছেন যে, কোনো সময় পানি বাড়তে পারে। এ কারনে ওই সব এলাকায় হলুদ সতর্ক সংকেত জারি করা হয়েছে।

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পরছে তিস্তা পাড়ের মানুষ। চর এলাকায় বসবাসরত লোকজন উচু এলাকায় চলে আসছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানিয়েছেন, ডালিয়ার তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দোমহনী বন্যা পুর্বাভাস ও বন্যা সর্তকীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানান, সিকিম, দার্জিলিং পাহাড়ে ও সমতলে ভারী থেকে অতিভারী বৃষ্টি কারণে গজলডোবা ও মেখলিগঞ্জ (বাংলাদেশ সীমান্ত পর্যন্ত) তিস্তা ব্যারেজে বেশ কিছু জলকপাট খুলে রেখেছে তারা। এইজন্য তিস্তা নদীর পানি একটু বেশি। তবে এখনে বন্যার কোন পূর্বাভাস নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )