1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

ক্রিস্টাল মেথ ভর্তি ড্রোন ভূপাতিত করল জর্ডানের সেনাবাহিনী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ক্রিস্টাল মেথ ভর্তি একটি ড্রোন ভূপাতিত করেছে জর্ডানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পেত্রা নিউজের খবরে বলা হয়েছে, ড্রোনটি প্রতিবেশী দেশ সিরিয়া থেকে উড়ে তাদের সীমানায় যায়।

সশস্ত্র বাহিনীর বরাতে পেত্রা নিউজের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণ নেয় এবং ভূপাতিত করে। ড্রোনে পাওয়া ক্রিস্টাল মেথ জর্ডানের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আলজাজিরা খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে উড়ে আসা ড্রোন এর আগেও জর্ডানের সেনাবাহিনী ভূপাতিত করেছে।  সেসব ড্রোনে কখনও মাদক, কখনও অস্ত্র মিলেছে। এইবারই প্রথম ক্রিস্টাল মেথ পাওয়া গেল।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া বিলিয়ন বিলিয়ন ডলারের মাদক বিকিকিনির হাবে পরিণত হয়েছে। জর্ডান হলো সিরিয়ার প্রধান ট্রানজিট রুট। জর্ডান হয়ে মাদকগুলো উপসাগরীয় দেশে যায়।

জর্ডান এবং সিরিয়ার সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা ক্রমবর্ধমান চোরাচালান সমস্যা রোধে বৈঠক করেছেন। প্রতিশ্রুতি প্রদান করা সত্ত্বেও জর্ডান বলেছে যে দামেস্ক অবৈধ বাণিজ্য বন্ধ করার কোনো বাস্তব প্রচেষ্টা দেখেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )