1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত রনি কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬ পর্যটক, আহত আরও ৬

রংপুরে ভর্তূকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তূকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে রংপুর নগরীর রাধাবল্লভে ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে।

মোবাশ্বের হাসান আরও জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত রংপুর সিটি করপোরেশন, ৩টি পৌরসভা, ৮টি উপজেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২ টি পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে কার্ডধারী প্রতি ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে রংপুর জেলায় ১৪ ধাপে উপকারভোগীদের মাঝে ৩ হাজার ৭০৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৯৮৯ মেট্রিক টন মসুর ডাল, ৭৯ লাখ ৮৮ হাজার ৭৩৬ লিটার সয়াবিন তেল, ৮৫৬ টন ছোলা, ১২৩ টন পেঁয়াজ, ১ হাজার ৪২৭ টন চাল বিক্রি করা হয়েছে।

 এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লি­উ এম রায়হান শাহ, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )