1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

‘কল্পিত’ ইসরায়েলে নিখুঁত আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের কিয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মাকড়সার বাসা’। এখানে ‘মাকড়সার বাসা’-কে প্রতীকী অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরায়েলকে বোঝানো হয়েছে। কারণ মাকসড়ার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল।

গতকাল বুধবার অনুষ্ঠিত এই মহড়ায় কিয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন। মহড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান  হাশিম আল-হায়দারি। শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে। কিন্তু ইরানের জনগণ মনে করে, ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে।

সূত্র : পার্সটুডে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )