1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

শাকিবের সঙ্গে ফের সংসার, কলকাতায় যা বললেন অপু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

মার্কিন মুলুকে বেশ ফুরফুরে মেজাজেই ঘুরতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে তারা ঘুরে বেড়িয়েছেন নানা জায়গায়। তাদের এই ঘোরাঘুরি খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। অনেকের মনেই প্রশ্ন, তবে কী আবার সংসার পাতছেন অপু-শাকিব?

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তাড়াহুড়ো করেই কলকাতায় উড়াল দিয়েছেন অপু। তবে সেখানে গিয়েও রক্ষা নেই। উঠলো প্রশ্ন, তবে কী ফের শাকিব খানের সাথে সংসার শুরু করছেন? অপু অবশ্য প্রশ্নটা এড়িয়ে যাননি। তবে উত্তর দিয়েছেন কৌশলে। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

অপু যুক্তরাষ্ট্র ভ্রমণের একটা কারণও জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে। বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!’

‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অপু। সেখানে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভীষণ ক্লান্ত, তবুও কলকাতার মানুষের ভালবাসার টানেই চলে আসা। ‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। তার উপর আবার প্রযোজক হিসাবে অভিষেক। তাই বাড়তি উত্তেজনা রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )