1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত: শোক জানালো মার্কিন দূতাবাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রে রমিম উদ্দিন আহমেদ (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।’

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বাংলাদেশ সময় গত মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিমকে দুর্বুত্তরা গুলি করে হত্যা করে।

রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )