1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে বরিশালে বাস চলাচল বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার সকালে টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সাড়ে ১০টা থেকে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তাদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

পরে বেলা ১১টার দিকে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এর দায় স্বীকার করছেন না কেউ।

এর আগে টার্মিনাল সংলগ্ন সড়কে এলোপাতাড়ি বাস রাখা হলে ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবহন চলাচল বন্ধ ছিল।

টার্মিনাল সূত্রে জানা গেছে, শ্রমিকের এক পক্ষে রয়েছে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লার সমর্থক। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

অপর পক্ষের নেতা কামাল হোসেন লিটন মোল্লা বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ’র অনুসারী।

জানা গেছে, সিটি নির্বাচনের পর সাদিক অনুসারীদের হটিয়ে টার্মিনালের নিয়ন্ত্রণ নেন আফতাব হোসেন। সাদিকপন্থীরা আবার টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার করলে কয়েক দিন ধরে টার্মিনাল এলাকায় উত্তেজনা চলছিল।

শুক্রবার সকালে লিটন মোল্লা দলবলসহ টার্মিনালে ঢুকলে হামলা ও পাল্টা হামলা হয়।

আফতাব হোসেন জানান, বিদায়ী মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর ইন্ধনে লিটন মোল্লা টার্মিনালে অরাজকতার চেষ্টা করছে।

লিটন মোল্লা বলেন, তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি করায় আফতাবের নির্দেশে হামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )