সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশে করেছে মহানগর আওয়ামী লীগ। এসময় তাজহাট থানা আ’লীগের সভাপতি ইমাদ মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেয়।
মঙ্গলবার (১৯ জুলাই) নগরীর জিলা স্কুলের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।