1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

সমুদ্র উপকূলে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করবে ডেনমার্ক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

ডেনমার্ক বাংলাদেশের সমুদ্র উপকূলে বায়ুচালিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।

বুধবার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে বন্ধু প্রতিম দেশগুলো থেকে সহযোগিতা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ দরকার। এ সময় দেশের গণতন্ত্র ও নারী উন্নয়নে তার সরকারের নানা কার্যক্রম তুলে ধরেন শেখ হাসিনা।

আলোচনাকালে বাংলাদেশের সমুদ্র উপকূলে বায়ুচালিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানান উইনি এস্ট্রাপ।

এছাড়া ডেনমার্কের রাষ্ট্রদূত সারা বিশ্বে আইসিটি খাতে তার দেশকে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে উল্লেখ করলে শেখ হাসিনা বাংলাদেশকেও এ খাতে দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )