1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

হবিগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

হবিগঞ্জের বাহুবলে গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যাওয়ার একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুরঞ্জিত দাস (৩০) ওই গ্রামের শারন্ত দাসের পুত্র।

স্থানীয়রা জানায়, ১৪ জুলাই শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায় সুরঞ্জিত দাস। পরে পরিবারের সদস্যসহ স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। একপর্যায়ে শনিবার দুপুরে তার মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিৎ কুমার দাস জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সুরঞ্জিত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )