1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

ঢাবিতে স্মার্ট ক্যাম্পাস নির্মাণে ছাত্রলীগের তথ্যপ্রযুক্তি কর্মশালা ও কম্পিউটার বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে তথ্যপ্রযুক্তি কর্মশালা ও কম্পিউটার  বিতরণ  করেছে  ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।  কর্মশালা শেষে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসকি হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠানে  আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “এটি একটি ইউনিক কর্মশালা। আমরা গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ একটি উন্নত, আধুনিক সমৃদ্ধ সৃজনশীল, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।”

তিনি বলেন, “আমরা বেস্ট স্মার্ট ক্যাম্পাসের জন্য এক কোটি টাকার ফান্ড চালু করছি। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা প্রতিযোগিতা হবে, তারা তাদের স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশন সাবমিট করবে। যাচাই-বাছাই করে যে বেস্ট ক্যাম্পাস হবে, তাদেরকে আমরা এক কোটি টাকা পুরস্কার দেব।  আরও ৫০টি বাছাইকৃত ক্যাম্পাসকে ১০ লক্ষ করে টাকা ইনোভেশন ফান্ড দেব প্রজেক্ট বাস্তবায়নের জন্য।”

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও বক্তব্য দেন।

মূল প্রতিপাদ্যের উপর উপস্থাপনা করেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান সমন্বয়কারী তন্ময় আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )