1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : আমু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি এই ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান। আজ দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে রূপান্তর করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ হাতে নিয়েছেন। আশাকরি এ কাজেও তিনি সফল হবেন।

জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামসহ চার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। তিনি সরকারের বাস্তবায়নাধীন সব প্রকল্পের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে জানান। কোনো ঠিকাদারের মুখের দিকে চেয়ে গুণগত মান খারাপ হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের মূল লক্ষ্য দেশের টেকসই উন্নয়ন করা, তাই সব কর্মকর্তাদের সঠিকভাবে কাজ বাস্তবায়ন করতে হবে।

সভায় আমির হোসেন আমু সব বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা ভিত্তিক চলমান অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে পরামর্শ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )