1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি

রংপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলায় শের আলী (৪৫) নামে এক যুবককে হত্যা মামলায় কমল নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (০৩ জুন) সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। রোববার (০৪ জুন) র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (০৩ জুন) সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। রোববার (০৪ জুন) র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার কমল পীরগছা উপজেলার পশুয়া এলাকার জিতেন চন্দ্র রায়ের ছেলে।

র‍্যাব জানায়, টাকার লোভে পড়ে অন্যের প্ররোচনায় ও ভেজাল জমি ক্রয়কে কেন্দ্র করে শের আলী নামে ওই যুবককে হত্যা করে কমল ও আদম আলী নামে দুই যুবক। এরআগে আদম আলীকে (৫৮) গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব আরও জানায়, গত ১৮ মার্চ রাতে পীরগাছার কৃষি খামারের পার্শ্ববর্তী এলাকায় শের আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে শের আলীর বড় ভাই বাদী হয়ে ১৯ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরুর পর ২৯ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাচপুর থেকে আসামি আদম আলীকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গ্রেফতার দুই আসামি শের আলীকে নির্যাতনসহ ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে এবং পেটের নাড়িভুঁড়ি বের করে হত্যা নিশ্চিত করে বলে স্বীকার করেছে।’

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )