1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ যুবককে অপহরণ, পরে হাত কাটা অবস্থায় একজন উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফের আশ্রিত ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবক অপহরণের ঘটনায় জাহাঙ্গীর আলম(১৭) কে বাম হাতের কবজি কাটা অবস্থায় পাহাড় সংলগ্ন ক্যাম্প এলাকা থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন ক্যাম্পের মাঝি নুরুল আমিন।

আহত জাহাঙ্গীর আলম(১৭) টেকনাফ আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি/২১ এর সামসু আলমের ছেলে।

শনিবার রাতে টেকনাফ আলীখালী ডি/২০ ব্লক পাহাড় সংলগ্ন এলাকা থেকে বাম হাতে কবজি কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

টেকনাফ আশ্রিত আলীখালী ক্যাম্পের মাঝি নুরুল আমিন জানান, গত শুক্রবার রাতে ২৫ নম্বর ক্যাম্প থেকে ১২ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী এক দল সন্ত্রাসী ৫ জন রোহিঙ্গা যুবককে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। কিন্তু নিখোঁজের একদিন পর জানতে পারি আলীখালী ক্যাম্পে ডি/২১ ব্লক পাহাড় সংলগ্ন এলাকা থেকে অপহৃত জাহাঙ্গীর আলম(১৭) কে বাম হাতের কবজি কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর তাকে আহত অবস্থায় ক্যাম্প সংলগ্ন (আইআরসি) হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক বিধায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উক্ত ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা হাত কেটে এক যুবককে ফেলে রেখে যায়। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )