1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘণ্টাব্যাপী কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অবরোধের কারণে মহাসড়কটির উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়ে। নেসকোর দায়িত্বরত কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও কোন সাড়া পায়নি শিক্ষার্থীরা। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন তারা।

এদিকে রাত ১২টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নেসকোর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেলে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সমস্যা চিহ্নিত করতে অনেক সময় লাগার কারণে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সময় লেগে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )