1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করা প্রসঙ্গে যা বললেন বিলাওয়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিক দল জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, ইমরান খানকে রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত।

তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন তিনি এটার পক্ষে নন। পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোনো দলকে নিষিদ্ধ করতেই হয়, তাহলে এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি হবেন সর্বশেষ ব্যক্তি।

মঙ্গলবার আদালত চত্বর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে রেঞ্জার্স। ঘটনার পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয় যাতে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন।

পিটিআই কর্মী–সমর্থকদের বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সদর দপ্তর ও সেনানিবাস ঘিরে বিক্ষোভ করেছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। বিশ্লেষকরা এটাকে দেশটির ইতিহাসে ‘নজিরবিহীন’ ঘটনা বলে মন্তব্য করছেন।

এসব ঘটনায় আকার-ইঙ্গিতে বিভিন্নজন পিটিআইকে নিষিদ্ধ করার দাবি তুলছেন। তার মধ্যে মাওলানা ফজলুর রেহমান অন্যতম।

বিলাওয়াল ভুট্টো পিটিআইকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে  পিটিআইকে তাদের অবস্থান ধরে রাখায় গুরুত্ব দিতে হবে। তাদেরকে এমন একটি গ্রুপ বানিয়ে দেওয়া যাবে না, যারা সন্ত্রাসকে সমর্থন করবে।

দলটিকে নিষিদ্ধ করলে ওইসব সন্ত্রাস প্রতিরোধে কোনো সহায়ক হবে না। বিলাওয়াল বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। এটা হলে দলটিকে নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে সরকারের জন্য। তবে বিলাওয়াল আশা করেন, সরকার সেদিকে অগ্রসর হবে না। সূত্র;ডন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )