চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩০ জন বংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং বাকি ১৩ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর। তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ২৭ জন হজযাত্রীর মারা যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। হজযাত্রীদের মৃত্যুর বিষয়ে হজ অ্যাসোসিয়েশনের
মহিষ দেখতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায়
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই নতুন করে সিলেটসহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে
নাড়ির টানে ঈদের ছুটিতে বাড়ি ফিরেছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রবিবার (৯ জুন) রাত ১২টা থেকে রবিবার (১৬ জুন) রাত ১২ টা পর্যন্ত গত আট দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২ লাখ
চল্লিশ ঘণ্টা পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিন প্রমাণিকের (৫) খোঁজ মেলেনি। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ তুহিনের সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকা থেকে পদ্মায় ডুবে যায় তুহিন। সে দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় মায়ের কাছ থেকে ঈদের টাকা চেয়ে না পেয়ে অভিমান করে নিজের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খারাংখালী মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল
পবিত্র ঈদুল আজহার দিনে সড়কে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১২টি প্রাণ। দেশের সাতটি জেলায় মোট আটটি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গাজীপুরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে দুইজন করে এবং বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় একজন করে মোট ১২ জন সড়ক দুর্ঘটনার
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে (রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম
আজ পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর ১০ জিলহজ ঈদের নামাজ ও পশু কোরবানির মাধ্যমে পালিত হয় এই উৎসব। জানমালের মায়া বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই পবিত্র ঈদুল আজহার পরম লক্ষ্য। পাশাপাশি কোরবানি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় দারুণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ জুন) দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহার প্রাক্কালে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, এক বছর পর