1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

৪০ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া শিশুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৯৪ জন দেখেছেন

চল্লিশ ঘণ্টা পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিন প্রমাণিকের (৫) খোঁজ মেলেনি। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ তুহিনের সন্ধান পাওয়া যায়নি।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকা থেকে পদ্মায় ডুবে যায় তুহিন।
সে দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকায় আমিরুল প্রমাণিকের ছেলে।

জানা গেছে, রোববার বিকেলে শিশুটির মা তাকে গোসল করাতে পদ্মায় নিয়ে যায়। গোসল শেষে তার মা শিশুটিকে পাশে দাঁড় করিয়ে কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় মানিকগঞ্জের আরিচা এলাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু ওই দিন তুহিনের খোঁজ মেলেনি। নিখোঁজ শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সোমবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পর তুহিনের সন্ধায় পায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা পদ্মার বিভিন্নস্থানে খোঁজ করতে থাকে।বিকেলে একটি ইঞ্জিনচালিত ট্রলারে নিখোঁজ শিশুর সন্ধানে মাইকিং করে স্থানীয়রা।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ আবার শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )