গত ৪-৫ দিন ধরে বৃষ্টি না থাকলেও লক্ষ্মীপুরের রামগতিতে বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। এর কারণ হিসেবে ভূলুয়া নদী ভরাট ও বেদখলকে দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চর বাদাম, চর আলগী এবং চর পোড়াগাছা ইউনিয়নের গ্রামগুলোর পানি নামার একটি মাত্র পথ হলো ভূলুয়া নদী।
সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দিবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কীভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত (৫) ও মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।
চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ ১৬২ নামের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় ৩৫০ জনকে অজ্ঞাত
আমদানি না করেও দেড় দশক ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৮টি শোরুমে ডায়মন্ডের অলংকার বিক্রি করছে দিলীপ কুমার আগরওয়ালার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। অভিযোগ রয়েছে, ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করছে প্রতিষ্ঠানটি। মোজানাইট কিংবা জারকান পাথর মূলত এক ধরনের কাচ, যা বিশেষ ব্যবস্থায় তৈরি হওয়ায় দীর্ঘ সময় চকচকে দেখায়। বিভিন্ন
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি, অসদাচরণ ও চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আজিজ (২৭)। সে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। রবিবার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয়
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা
স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। আজ রবিবার সারা দিন পর রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছেন তারা। এর আগে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা এবং কর্মস্থল নিরাপদ করতে
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নিষেধাজ্ঞায় দলের মুখপত্র দৈনিক দিনকাল বন্ধ থাকার পর গতকাল রবিবার এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে পত্রিকাটি আবার প্রকাশিত হয়েছে। জিয়া থেকে খালেদা : ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারম্যান হন। তাঁর মৃত্যুর পর কিছুদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি আবদুস সাত্তার। বেগম খালেদা
ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। রবিবার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা